চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ জারিরও ঘোষণা দেন তিনি, বলেছে বিবিসি।

 

এদিকে আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছে এবং ধোঁয়া দেখতে পেয়েছে।

 

একাধিক ক্ষেপণাস্ত্র ইউনিভার্সিটি স্ট্রিট ও তেহরানের জামহুরি এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফারস।

 

ইরানি গণমাধ্যম প্রথমে তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের খবর দেয়। পরে ফারস রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলে আরও বিস্ফোরণের খবর দেয়।

 

তেহরানের হাসান আবেদ ও জামহুরি চত্বরে ধোঁয়ার ছবি দিয়েছে বিবিসি।

 

পাল্টা ইরানির হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে স্থানীয় সময় সকাল সোয়া ৮টা থেকে সাইরেন বাজছে।

 

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান সর্বশেষ দফার আলোচনায় ইরান তাদের পরমাণু কর্মসূচিতে ছাড় দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বলে খবর গণমাধ্যমের। যদিও ওই আলোচনার পর শুক্রবারই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের ওপর ‘খুশি নন’।

 

তার মধ্যেই শনিবার সকালে ইসরায়েল এ হামলা চালাল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট