
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসির তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া তিন কর্মচারী হলেন- কোম্পানির মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ তিন কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, বরখাস্ত হওয়া তিন কর্মচারীর মধ্যে মো. আবুল হোসেন যমুনার লেবার ইউনিয়নের সভাপতি। সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। মো. এয়াকুব যমুনার লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনিও জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলায় দুই মাস ধরে কারাগারে। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত জয়নাল আবেদীন। জয়নালও যমুনার আলোচিত সিবিএ নেতা।
পূর্বকোণ/পিআর