চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা

অনলাইন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:০৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। 

 

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন অনেকের নাম জানা গেছে। 

 

যারা ডাক পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

 

এম রশিদুজ্জমান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ।

 

মোহাম্মদ আমীন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের। 

 

দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, মো. সাখাওয়াত হোসেন, রবিউল আলম।

 

এছাড়া বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর এসেছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট