চট্টগ্রাম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যমুনায় যাচ্ছে প্রতিনিধিদল

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যমুনায় যাচ্ছে প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যাবে।

 

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

বার্তায় বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে।

 

প্রতিনিধিদলে থাকবেন- দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট