
কক্সবাজারের টেকনাফে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে টেকনাফ নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ