চট্টগ্রাম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, গ্রেপ্তার ১

কক্সবাজারে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, গ্রেপ্তার ১

কক্সবাজার সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৬ | ৮:০৯ অপরাহ্ণ

কক্সবাজার শহরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে আজিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রবিউল হোসাইন নামের এক যুবককে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়ন থেকে রবিউলকে আটক করা হয়।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল দুপুরে রবিউলের বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে প্রতিবেশী আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ক্ষিপ্ত হয়ে ঘরের পাশ থেকে একটি ভারি কাঠের বাটাম এনে আজিমের মাথায় সজোরে আঘাত করেন। এতে আজিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট