চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২৬ | ১:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে নিউটন চাকমা প্রকাশ নির্মল (৪৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নিউটন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য।

 

বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।

 

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিউটনসহ সংগঠনের দুই সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এসময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে পালিয়ে যান। এসময় অপরজন পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিউটন মারা যান।

 

এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে সংগঠনটি।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু পূর্বকোণকে বলেন, জেলা সদরের আকবাড়ি এলাকা থেকে নিউটন চাকমা প্রকাশ নির্মল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট