
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদেরের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা নোয়াব আলী (১০২) ইন্তেকাল করেছেন।
বুধবার (৮ এপ্রিল) বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। তিনি স্ত্রী,পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আনোয়ারা ও কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, নোয়াব আলীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পূর্বকোণ/পিআর