
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে কক্সবাজারের চকরিয়ার মো. আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর এন্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী সাংবাদিক ছফওয়ানুল করিম।
অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের বহদ্দারকাটা গ্রামে।
পূর্বকোণ/সিজান/পারভেজ