চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

মিরসরাইয়ে ছাদের রডে বিদ্ধ হয়ে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মিরসরাইয়ে ছাদের রডে বিদ্ধ হয়ে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাদের রডে বিদ্ধ হয়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রায়ান ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে পড়ে যায়। এ সময় ছাদে থাকা রড তার পেটে ঢুকে যায়।

 

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিলো মাশরুর ওয়াসিফ রায়ান। এক পর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের উপর পড়লে তার পেটে রড় ঢুকে যায়।

 

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোন হার্ডবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।

 

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট