চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, ৫টি শ্যালো মেশিন ধ্বংস
মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, ৫টি শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাই সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৬ | ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর, মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় সহযোগিতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে স্থাপিত ৫টি শ্যালো মেশিন, ১ হাজার ফিট পাইপ বিনষ্ট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় ফেনী নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট