
মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের অভিমুখে আসছে।
আগামী ৮ এপ্রিল জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে আগামী ৮ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর একটি জাহাজও বহির্নোঙরে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে বিপিসি কর্তৃপক্ষ।
জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ