
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় মো. শাহীন (৩০) নামে এক যুবক ট্রাকচাপায় নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে স্থানীয় রহমতপুর তালতলীর দক্ষিণ পাশে হাজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন ৩ নং ওয়ার্ডের মহব্বত খাঁর গো এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কাজের উদ্দেশ্যে সেখানে গেলে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার ট্রাক দুর্ঘটনায় নিহত ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী।
পূর্বকোণ/পিআর