
মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক নারীসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ মার্চ) দুপুরে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নম্বর-৯, ব্লক-ডি এর বাসিন্দা মৃত নুর আলমের স্ত্রী সাবিনা বেগম (৪২) এবং ১১ নম্বর ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মৃত আব্দুর শুক্কুরের ছেলে মো. আলম (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বালুখালী থেকে ছেড়ে আসা একটি সিএনজি থামানো হয়। এসময় সন্দেহভাজন ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে মোট ১৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান