চট্টগ্রাম রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ‘চুরি দেখে ফেলায়’ যুবককে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

টেকনাফে ‘চুরি দেখে ফেলায়’ যুবককে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর মো. ফয়েজ হত্যা মামলায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তারসহ ঘটনার রহস্য উন্মোচন করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়া ইসলামাবাদ ধুমপ্রাং বিল মো. কামাল হোসেনের ছেলে মো. রুবেল (২১) এবং একই এলাকার মৃত জাফর আলমের ছেলে মো. হাসান প্রকাশ বাংলা (২৪)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৬ মার্চ বিকালে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকায় একটি বাড়ি থেকে মোহাম্মদ ফয়েজ (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ ফয়েজ টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, ফয়েজের মা সমিতি থেকে তুলে আনা ২০ হাজার টাকা ঘরে রেখেছিল। সেই টাকা নেয়ার জন্য তারা ফয়েজের ঘরে প্রবেশ করে আসামিরা। ফয়েজ তাদের দেখে ফেললে তারা ফয়েজকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। গ্রেপ্তার রুবেল নিজেকে ঘটনার সাথে জড়িয়ে তার অন্যান্য সহযোগীসহ মিলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অপরাপর সহযোগীদের নামও প্রকাশ করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট