চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় চুরি হওয়া ইজিবাইক বাঁশখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় চুরি হওয়া ইজিবাইক বাঁশখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

সাতকানিয়া সংবাদদাতা

২৮ মার্চ, ২০২৬ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া পুলিশের একটি বিশেষ অভিযানে বাঁশখালী উপজেলা থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তাররা হলেন-বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের রওশন আলীর ছেলে মো. হাসান (৩২) এবং একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৬)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাদুরবাড়ি এলাকা থেকে দিদারুল আলম নামের এক ব্যক্তির একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়ে যায়। ইজিবাইকটি চুরি হওয়ার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সেটি উদ্ধারে তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে গ্রেপ্তারকৃত দুই চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট