চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

সৌদিতে ব্যবসায়ীর ৪৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা খুটাখালীর ফোরকান

সৌদিতে ব্যবসায়ীর ৪৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা খুটাখালীর ফোরকান

কক্সবাজার সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫১ অপরাহ্ণ

সৌদি আরবের মক্কায় এক প্রবাসী ব্যবসায়ীর প্রায় ৪৫ লাখ ২১ হাজার টাকা (১ লাখ ৩৭ হাজার রিয়াল) নিয়ে আত্মগোপন করেছেন ফোরকান উদ্দিন নামে এক কর্মচারী।

 

গত ৮ ফেব্রুয়ারি কাকিয়া বাণিজ্যিক এলাকার ‘স্কাইজোন ট্রাভেল এজেন্সি’তে এই চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত ফোরকান কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।

 

ঈদগাঁও জালালাবাদের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী  গিয়াস উদ্দিন জানান, বেকার ও অসহায় অবস্থায় দেখে তিন মাস আগে ফোরকানকে ম্যানেজার পদে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই মানবিকতার সুযোগ নিয়ে মালিকের অনুপস্থিতিতে ক্যাশের সমস্ত রিয়াল নিয়ে চম্পট দেন ফোরকান। মক্কা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছে যে, অভিযুক্ত বর্তমানে সৌদি আরবের জিজান সীমান্ত এলাকায় অবস্থান করছেন এবং যেকোনো সময় বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করতে পারেন।

 

বিদেশের মাটিতে নিজ দেশের মানুষের এমন প্রতারণায় প্রবাসীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আরও  বলেন, “আমি ওকে না খেয়ে পথে পথে ঘুরতে দেখে সাহায্য করেছিলাম। সেই বিশ্বাসের প্রতিদান ও এভাবে দেবে তা কল্পনাও করতে পারিনি। আমি চাই দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট