
লোহাগাড়া সংবাদদাতা
৭ অক্টোবর, ২০২৫ | ৮:১০ অপরাহ্ণ
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিক্যাল সুইটস’ নামে একটি মিষ্টি দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার বটতলী বাজারে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোক্তা অধিকার আইন- ২০০৯ আইনে দোকানটিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোকানের প্রায় ৪০০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ

শনিবার, ০৭ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২০ |
| মাগরিব শুরু | ৬ঃ০৪ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১০ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


