
খাগড়াছড়ি সংবাদদাতা
৪ অক্টোবর, ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ
খাগড়াছড়ি সদর উপজেলা, পৌরসভা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে।
শনিবার (৪ অক্টোবর) খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে সদর ও পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। একইদিন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।
পূর্বকোণ/পারভেজ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৯ |
| আসর শুরু | ৪ঃ২২ |
| মাগরিব শুরু | ৬ঃ১৩ |
| এশা শুরু | ৭ঃ২৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৩৩ |
| সুর্যোদয় | ৫ঃ৪৯ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


