চট্টগ্রাম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

গোল ও নাচে সমালোচকদের জবাব দিলেন নেইমার

গোল ও নাচে সমালোচকদের জবাব দিলেন নেইমার

অনলাইন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ–তে ভিলা বেলমিরোর দর্শকদের মাতালেন নেইমার জুনিয়র। গত রাতে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়ে লিগে প্রথম জয়ের মুখ দেখেছে সান্তোস। দলের এই গুরুত্বপূর্ণ জয়ের নায়ক নেইমার একাই করেছেন জোড়া গোল।

 

ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করার পর গ্যালারির দিকে চুপ থাকার ইশারা করেন তিনি। এরপরই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বর্ণবাদী আক্রমণের শিকার বন্ধু ভিনিসিয়ুসের মতো নেচে সংহতি প্রকাশ করেন। ৪৩ মিনিটে ভাস্কো সমতা ফেরালেও ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন এই তারকা।

 

চোট ও অস্ত্রোপচারের কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকার পর গত ১৬ ফেব্রুয়ারি খেলায় ফেরেন নেইমার। গোল না পাওয়ায় তাকে ঘিরে নানা সমালোচনা ও গুঞ্জন শুরু হয়েছিল।

 

ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান বলেন, “গত সপ্তাহে যারা আমাকে বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড় বলছিল, এই জোড়া গোল তাদের জন্য উপযুক্ত জবাব”। পুরো ৯০ মিনিট খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে নেইমার জানান, তিনি ২০২৬ বিশ্বকাপের আগে সেরা ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট