
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক করা উচিত জিলা স্কুলে ডিসিদের সন্তান পড়ানো।
আজ শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের কাছে আগে জিজ্ঞেস করতাম কোথায় পড়েছো? বলতেন জিলা স্কুলে পড়েছি। জিলা স্কুল মানেই নম্বর ওয়ান স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জিলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবরা, তাদের ছেলে-মেয়েরা ঢাকায় থাকেন, ঢাকায় পড়ালেখা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াবেন না। তার মানে নামি-দামি প্রতিষ্ঠানে গ্রামের শিক্ষকরা পড়াবেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সন্তান পড়েন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমার গ্রেডিং শুরু করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞানের এক স্বনামধন্য শিক্ষক আমাকে এক মাসের মধ্যে বলে ফেলেছেন ব্যর্থ মন্ত্রী পদত্যাগ করা উচিত। উনি নিজের শিক্ষার্থীদের ঠিকমতো পড়ান না খাতা দেখেন না এজন্য কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বববিদ্যালয়ের মান নেমে গিয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ