
ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন। ইকরার মৃত্যুর পরপরই অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা মৃত্যুর পরপরই অভিনয়শিল্পী সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে জাহের আলভীর প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন—এমনটাই অভিযোগ ইকরার পরিবার, স্বজন এমনকি বন্ধুদেরও। এ নিয়ে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলাও করেছেন।
সম্প্রতি জাহের আলভী ও ইফফাত আরা তিথি নাটকের শুটিংয়ে নেপালে যান। বিনোদন অঙ্গনে চাউর, প্রেমিকা তিথির জন্মদিন দেশের বাইরে উদ্যাপনের উদ্দেশ্যে কৌশলে নাটকের শুটিং নেপালে করার জন্য পরিচালক ও প্রযোজককে ম্যানেজ করেন জাহের আলভী। পরদিন ২৮ ফেব্রুয়ারি ‘আত্মহত্যা’ করেন আলভীর স্ত্রী ইকরা।
স্ত্রী ইকরার মৃত্যুর পর এখন পর্যন্ত দেশে আসেননি জাহের আলভী। গতকাল সোমবার রাত আটটার পর ২৮ মিনিটের একটি রেকর্ডিং ভিডিও বার্তা দেন আলভী। সেখানে তিনি দাবি করেন, তিথির জন্মদিন উদ্যাপন করার জন্য নেপাল গেছেন, এটা কেউ বলতে পারে না। আলভী বলেন, তিথির জন্মদিনের জন্য নেপাল গিয়েছি, এটা বিনোদন অঙ্গনের কেউ বলতে পারে না। এই বিষয়টাকে আপনারা সহজ ও সরলভাবে দেখবেন। খুব জটিলভাবে দেখার কিছু নেই।
তিথির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলভীর বক্তব্য ছিল এ রকম, ‘আপনারা অনেক জায়গায় ছবিতে অথবা ভিডিওতে দেখে থাকবেন, ইকরা ও তিথি একসাথে আছে। যেকোনো কফিশপে বা আড্ডায়—আমাদের অনেক মোমেন্ট একসাথে কেটেছে। আগের বছরে আমার জন্মদিনেও তিথি আমন্ত্রিত ছিল। যদি বিষয়টা এতই টক্সিক হতো, তাহলে এটা এতই সহজ হতো একটা মেয়ের জন্য, যার সাথে সম্পর্ক সেই মেয়েকে জন্মদিনে দাওয়াত দিয়ে, কফি খেয়ে, আড্ডা দিয়ে—কেমন না বিষয়টা। সেটা কিন্তু একবার–দুইবার না, অনেকবার হয়েছে।’
পূর্বকোণ/কায়ছার