
অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আক্রান্ত হয়ে একই সময়ে ৫৩ জন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এ যাবত ডেঙ্গুতে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। যার ৪৮ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৫ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ২০ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৬৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
পূর্বকোণ/পারভেজ

বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৭ |
| আসর শুরু | ৪ঃ১৪ |
| মাগরিব শুরু | ৫ঃ৫৭ |
| এশা শুরু | ৭ঃ০৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০৫ |
| সুর্যোদয় | ৬ঃ২১ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


