চট্টগ্রাম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছে ইরানি প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬ | ৩:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছে ইরানি প্রতিনিধি দল।

ইরানের সংবাদ সংস্থা ইসনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, তাতে মধ্যস্থতা করছেন শাহবাজ শরিফ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানায়, শুক্রবার রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানি প্রতিনিধিদলের সদস্যরা।

সূত্র: আল জাজিরা

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট