
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বাঘের গালিবাফ বলেন, দুই পক্ষের (যুক্তরাষ্ট্র ও ইরান) মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয় এখনও বাস্তবায়িত হয়নি। সেই দুটি বিষয় হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনার শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় পূরণ হতে হবে। সূত্র: আল–জাজিরা
পূর্বকোণ/পারভেজ