চট্টগ্রাম সোমবার, ০৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

৯ মার্চ, ২০২৬ | ১:৩২ অপরাহ্ণ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বাড়তে থাকা তেলের বাজারে উল্লম্ফন ঘটেছে।

 

বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রবিবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দর ২৪ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছায়।

 

আল জাজিরা লিখেছে, পরদিন এই দর কিছুটা কমে ১০৭ দশমিক ৫০ ডলারে নেমেছে।

 

এর আগে ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে তেলের ব্যারেল প্রতি দর প্রথমবারের মতো ১০০ ডলার স্পর্শ করে।

 

ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো নিয়ে জোরাল প্রচার চালালেও তেলের দামের হঠাৎ বৃদ্ধিকে এখন গুরুত্ব দিতে চাইছেন না।

 

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য তেলের খুবই সামান্য দর বৃদ্ধিকে মেনে নিতে হবে। ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হলে এই দর দ্রুত কমে যাবে।

 

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের কারণে এক সপ্তাহ ধরে ওই পথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট