চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চসিক-বিদ্যানন্দের ‘ঈদ আনন্দ আয়োজন’

অনলাইন ডেস্ক

২০ মার্চ, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

“কাউকে নয় অবহেলা, ঈদ হোক সবার মেলা”—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২ দিনব্যাপী হৃদয়ছোঁয়া “ঈদ আনন্দ আয়োজন”।

ঈদের দিন ও ঈদের ২য় দিনে হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে থাকছে নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া “গানের আয়োজন”—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করবে এক অনন্য উৎসব। আগামীকাল শনিবার  সকাল ১০টায় বিপ্লব উদ্যানে এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের  বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন জানান, “কাউকে পেছনে ফেলে নয়”—এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। আশা করছি ২ দিনে কয়েক হাজার শিশুর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিবো আমরা।

 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট