
চট্টগ্রামের জিয়া স্মৃতি যাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা করে সংস্কারের পর দ্রুত জিয়া স্মৃতি জাদুঘর উম্মুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন,জেলা প্রশাশক জাহিদুল ইসলাম মন্ত্রীকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষকসহ যারা সম্মুখ যুদ্বে অংশ নিয়েছিলো তাদের অনেককে এতোদিন গুরুত্ব দেয়া হয়নি। অযত্ন ও অবহেলায় রাখা চট্টগ্রামের জিয়া স্মৃতি যাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে।
তিনি বলেন, জিয়া স্মৃতি যাদুঘর জাতীর গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। দ্রুত জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করে উম্মুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে।
মন্ত্রী আরও বলেন, চলতি মাসের ২৪ তারিখে সংস্কৃতিমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে আসবেন বলে আশা করা হচ্ছে। তার আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে। যথাযথ সংস্কারের মাধ্যমে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে এটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করা যাবে।
মন্ত্রী বলেন, এ জাদুঘরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে।
পূর্বকোণ/পিআর