চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাকলিয়ায় ইপসা ও যুব সংগঠনের নারী দিবস উদযাপন

বাকলিয়ায় ইপসা ও যুব সংগঠনের নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) চট্টগ্রামের বাকলিয়ায় বেসরকারি সংস্থা ইপসা (YPSA), রেডঅরেঞ্জ ও এমপ্লিফাই চেঞ্জ-এর সহযোগিতায় স্থানীয় চারটি যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

ঊষার আলো যুব সংঘের সভাপতি স্বর্ণা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্বে ইপসা প্রতিনিধি শ্যামশ্রী দাস এবং যুব নেতা আব্দুল আজিজ নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও ইপসার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার তানভীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নারী ও কন্যার অধিকার রক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। বক্তারা পিতৃতান্ত্রিক মানসিকতা পরিবর্তন, ডিজিটাল নিরাপত্তা এবং সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান।

 

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘নারীর অর্থনৈতিক স্বাধীনতাই প্রকৃত ক্ষমতায়নের মূল চাবিকাঠি’ বিষয়ক ছায়া বিতর্ক ও উন্মুক্ত আলোচনা।

 

এছাড়া সচেতনতামূলক র‌্যালি ও পোস্টার প্রদর্শনী স্থানীয়দের মাঝে নারী নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়। ইপসা প্রতিনিধি ও যুব নেতারা তরুণদের ইতিবাচক পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট