
চট্টগ্রামে কৃতি কোরআনে হাফেজেদের সম্মাননা প্রদান ও তদের সম্মানে ইফতার মাহফিল-২০২৬ আয়োজন করেছে হাফেজে কোরআন পরিষদ।
রবিবার (০৮মার্চ) চট্টগ্রাম জি.ই.সির মোড়স্থ জামান হোটেল এন্ড বিরাণী হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকেরের সঞ্চালনায় ও সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. নোমান হাসান মাদানি।
প্রধান অতিথির বক্তব্যে ড. নোমান হাসান বলেন, পবিত্র কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে, পবিত্র কোরআনকে মুছে ফেলা যাবে না,ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,পবিত্র কুরআন হিফজের পাশাপাশি ভালো করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। তার পাশাপাশি কুরআনের এই পবিত্র বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ এবিএম শহিদুল্লাহ, দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ডা. সাজ্জাদ রশীদ মারুফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ, কার্যকরি পরিষদ সদস্য মাওলানা হাফেজ হাবিব আজাদ, রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা হাফেজ আতাউর রহমানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় প্রবীণ কোরআনে হাফেজ হিসেবে মাওলানা হাফেজ আলী হোসাইন, চিকিৎসা বিষয়ে বিশেষ অবদান রাখায় ডা. হাফেজ ইমরুল হাসান, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হাফেজ মহিউদ্দিন মহিম ও বিশিষ্ট দায়ী হিসেবে মাওলানা হাফেজ ড. সউদ বিন মুহাম্মদকে পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তৈয়্যব মুনাজাতে সকলের জন্যে দোয়া করেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ