
চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় ‘বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যপণ্যের লেবেলিং প্রক্রিয়ায় অসম্পূর্ণতা এবং বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ছাড়াই তাদের লোগো ব্যবহারের মতো গুরুতর অপরাধের দায়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পাঁচ লক্ষ টাকা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়), চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং নতুন চান্দগাঁও থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ জাতীয় তদারকিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ