চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বারকোড সুইটস ও মিঠাইকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বারকোড সুইটস ও মিঠাইকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ৪:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর পাঁচলাইশ এলাকায় মিঠাইয়ের আউটলেটকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (১ মার্চ) ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

 

মাসুমা আক্তার কণা জানান, আজ মুরাদপুরে বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভিতর তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, বিড়ালের উপস্থিতি, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা); খাদ্যপণ্য (ঘি) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং; ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারানুযায়ী দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এছাড়া নগরীর পাঁচলাইশ এলাকায় মিঠাইয়ের আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয়, খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং পাঁচলাইশ থানা পুলিশ ছিলেন। জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট