
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদশা মিয়া পুল শান্তি সওদাগর গলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র্যাব-৭ এর একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নগরীর বাকলিয়া থানাধীন বাদশা মিয়া পুল শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিক্রি করে প্রতারণা করছে। এসব অভিযোগে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। রমজানে দ্রাব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/পিআর