
নগরীর আগ্রাবাদের ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযথ ভাব গাম্ভীর্য ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিবসটি উদযাপন করে ক্লাবের সদস্যরা।
ক্লাবের সভাপতি স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির ও ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য এম সাইফুল ইসলামের উপস্থিতিতে ক্লাবের সদস্যগণ আজ সকালে জাতীয় পাতাকা উত্তোলন করেন। এ সময় ক্লাব সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু হাসান, প্রকৌশলী ইফতেখার আলম সিদ্দিকী, রেজাউল করিম, আতিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ