
চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর নির্বাচনী এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে প্রচারণামূলক সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের তিনি এ নির্দেশনা দেন।
সাঈদ আল নোমান বলেন, পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক। নির্বাচনী শালীনতা, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সকল ব্যানার অপসারণ করতে হবে। আমাদের দায়িত্বশীল রাজনীতির চর্চা এখন থেকেই শুরু হলো।
তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ও শালীন রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া এই ঘোষণা দেশের রাজনীতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
পূর্বকোণ/সিজান/পারভেজ