চট্টগ্রাম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সঙ্গে আসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞপ্তি

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৫৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিকীর খোঁজখবর নেন। তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সেইসাথে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখার আহবান জানান।

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিএনপি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকালে বাড়িতে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে বাড়িতে মতবিনিময় করেন। এ সময় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মিষ্টিমুখ করান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট