চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

নির্বাচনে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

নির্বাচনে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:০৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট।

 

এ উপলক্ষে আয়োজিত এক দিকনির্দেশনামূলক বক্তব্যে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে জনসাধারণের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। এছাড়াও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা এতে অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য, নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট মাঠপর্যায়ে একাধিক প্রাথমিক চিকিৎসা টিম মোতায়েন করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট