চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিলও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে পরে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট