চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে দীর্ঘ লাইনে অপেক্ষা ভোটারদের
নগরীর বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি-শরীফ চৌধুরী

চট্টগ্রামে দীর্ঘ লাইনে অপেক্ষা ভোটারদের

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল হওয়ার আগেই চট্টগ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্ধারিত সময়ের অনেক আগে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ কেন্দ্রে এসে অবস্থান নেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে আসছেন। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় চেপে কেন্দ্রে যাচ্ছেন।

 

নগরীর বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভেতর থেকে বাইরে পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে এক ভোটার জানান, সকাল সকাল চলে এসেছি। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে পারে। ভালভাবে ভোট দিতে চাই।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট