চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন গণি বেকারি নির্ভানা আবাসিক এলাকা থেকে মো. শহিদ (৪৫) নামে এক রোহিঙ্গা যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। মো. শহিদ নির্ভানা ভবনের কেয়ারটেকার ছিলেন।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্ভানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বুধবার রাতে গণি বেকারি নির্ভানা আবাসিক এলাকার প্রথম ভবন নির্ভানা ভবনের কেয়ারটেকার রোহিঙ্গা মো. শহিদকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট