চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে পূর্বকোণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আমীর খসরু

বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে পূর্বকোণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:১৮ অপরাহ্ণ

বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে পূর্বকোণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দৈনিক পূর্বকোণ সেন্টারে পূর্বকোণের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আমীর খসরু বলেন, পূর্বকোণের ভিত্তিটা খুবই শক্ত ছিল। যার উপর ভর করে ওরা এখনো টিকে আছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত আছে। চট্টগ্রামের মানুষের কাছে পূর্বকোণ দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। একটি পত্রিকা শুরু হয়ে পথ চলতে চলতে ৪১ বছরে পদার্পণ করা সহজ ব্যাপার নয়।

দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দীন চৌধুরী ছাড়াও বর্ষপূর্তি অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ. কে. এম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১০ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ জান্নাতুল ইসলাম, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের পরিচালক জাসির চৌধুরী, তানিতা চৌধুরী, রাইসিনা চৌধুরী, রাইনিসা চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সভাপতি জোনায়েদ আহমেদ রাহাত, সাধারণ সম্পাদক নাহিদ মঈন, নগর যুবদলের ক্রীড়া সম্পাদক জসীমউদ্দীন সাগর,।

 

দৈনিক পূর্বকোণের সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চিফ রিপোর্টার ও পূর্বকোণ অনলাইন হেড সাইফুল আলম, সিনিয়র সাব এডিটর হাসনাত মোর্শেদ, ইউনিট প্রধান মিহরাজ উদ্দিন রায়হান, পূর্বকোণ লিমিটেডের জিএম মোজাম্মেল জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ সংবাদিক-কর্মকর্তা এবং কর্মচারীগণ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট