চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

খুলশীতে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে অস্ত্রসহ মো. ফরহাদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কার্তুজ, একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ফরহাদ কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় ঝাউতলা বাজার সংলগ্ন এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন। তিনি জানান, গতকাল নিয়মিত টহল দেয়ার সময় খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন এলাকার সড়ক থেকে ফরহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কার্তুজ, একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে তার বিরুদ্ধে খুলশী থানায় আরও ৫টি মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট