পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী শনিবার (৭ জুন)। ইসলামী দিবসসমূহের মধ্যে এদিনের তাৎপর্য অপরিসীম। আরবি ‘কোরবান’ শব্দ থেকে কোরবানি শব্দের উৎপত্তি, যার অর্থ ত্যাগের মাধ্যমে নৈকট্যলাভ করা। পশু কোরবানির মাধ্যমে এ দিনে বান্দা আল্লাহর নৈকট্যলাভে ব্রতী হয়। ফলে মুসলিম উম্মাহর ঘরে ঘরে দ্বীনি আমেজে প্রাণ স্পন্দন জেগে ওঠে। সবাই সাম্যবাদের মর্মকথা হরহামেশা উচ্চারণ করলেও ঈদুল আজহায় তার বাস্তব চিত্র ফুটে ওঠে। কোরআন-হাদিসের অসংখ্য জায়গায় কোরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের […]