মহররম মাসের সব থেকে মহিমান্বিত দিন আশুরা বা মহররমের ১০ তারিখ। হাদিসে আশুরার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। ইসলামপূর্ব আরবের জাহেলি সমাজ এবং আহলে কিতাব- ইহুদি-নাসারাদের মাঝেও ছিল এ দিনের বিশেষ গুরুত্ব ও মর্যাদা। আল্লাহ তায়ালা আশুরার দিন কুদরত প্রকাশ করেছেন। বনি ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা বের করে দিয়েছেন এবং তাদের নিরাপদে পার করে দিয়েছেন। আর একই রাস্তা দিয়ে ফেরাউন ও তার অনুসারীদের ডুবিয়ে মেরেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১/৪৮১) কিন্তু কিছু মানুষ এ দিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে […]