কক্সবাজারের টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপরের বাজার এলাকার বার্মিজ মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার ৬ জুলাই দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপরের বাজার এলাকার বার্মিজ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তাদের পাশাপাশি স্থানীয় লোকজন প্রায় তিন […]