কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টা নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এ সময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে […]