চট্টগ্রামের ভুজপুরের দাঁতমারা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণের অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- হাটহাজারী থানার হাইদচকিয়া এলাকার আহমুদুল হকের ছেলে মোহাম্মদ টিটু (৩০), ফটিকছড়ি থানার হাইদচকিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে আমজাদ হোসেন রুমেন (২৩) ও ভুজপুর থানার বারমাসিয়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে রুবি বেগম (৩৮)। র্যাব জানায়, অপহৃত কিশোরীর সাথে বখাটে যুবক মোহাম্মদ টিটুর সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে […]