চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা এলাকায় গ্যারেজে ইজিবাইকে (টমটম) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।   উপজেলার পৌরসভা এলাকার পৌর কর্মচারী রফিকের ছেলে নিহত ইয়াছিন গোরকঘাটা লিডারশিপ হাইস্কুলে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্কুল শিক্ষার্থী হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে ইজিবাইক চালিয়ে পড়ালেখার খরচ যোগানোর পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতো। সে জেলা ফুটবল রেফারিজ ফোরামের সদস্য। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   পূর্বকোণ/হোবাইব/জেইউ/পারভেজ

৭ আগস্ট, ২০২৩ ০৭:২৩:৩০,