সম্প্রতি চট্টগ্রামসহ সারাদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা ও বন্যায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। এসব মানুষের কথা ভেবে চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের আওতাধীন শিকারপুর, বুড়িশ্চর, গড়দুয়ারা ও মেখল ইউনিয়নের হাজারও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। প্রকৃত অসহায়দের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ কাজে সহযোগিতা করছে ‘ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ’ এর স্বেচ্ছাসেবকবৃন্দ। ৪ দিনের ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গড়দুয়ারা ইউনিয়ন […]