কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইকে (টমটম) বাসের ধাক্কায় আহত ৭ যাত্রীর মধ্যে মোশাররফ হোসেন (৪০) চট্টগ্রাম নেয়ার পথে মারা গেছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে পূর্বকোণকে নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন। মৃত মোশাররফ হোসেন বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর আহতরা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন (৪০), শুকতারা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া বেগম (২২), […]